বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর আজ ৭০ বছরে পা রাখলেন। তিনি ১৯৫৩ সালের ১৭ জুলাই তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন।বহু নাটক ও সিনেমায় মায়ের ভূমিকায় দর্শকের হৃদয় জয় করা এই গুণী শিল্পী বর্তমানে অভিনয়ে আগের মতো ব্যস্ত না থাকলেও নাটকে মাঝে মাঝে দেখা মেলে তাঁর।
সর্বশেষ তিনি তৌকীর আহমেদের পরিচালনায় একটি ধারাবাহিক এবং মহিন খানের নির্দেশনায় একটি খণ্ড নাটকে কাজ করেছেন।ডলি জহুর বলেন, “৭০ বছর পেরিয়ে এলাম। অভিনয়ের জন্যই এত মানুষের ভালোবাসা পেয়েছি। আজীবন অভিনয় করতে চাই।”
উল্লেখ্য, ২০২১ সালে তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয়। ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ ছবির জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘নতুন বউ’, ‘আনন্দ অশ্রু’, ‘বাবা কেন চাকর’, ‘দারুচিনি দ্বীপ’, প্রভৃতি।